ভর্তি বিজ্ঞপ্তি

নালন্দা : ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রম

ভর্তি বিজ্ঞপ্তি : শিক্ষাবর্ষ ২০২৬

২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া অগস্ট ১, ২০২৫ থেকে শুরু হয়েছে


বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিয়ে নিচের “ভর্তির আবেদন” বাটনে ক্লিক করুন।
একজন শিশুর জন্য একটি ফর্ম পূরণ করার অনুরোধ রইল।

     বিজ্ঞপ্তির শেষে আছে ভর্তি ফর্মের লিংক    
 

নালন্দা/ভর্তি/২০২৫-০১                                                                                                                               ১৭ শ্রাবণ, ১৪৩২ / অগস্ট , ২০২৫

 

শিশুদের সামূহিক বিকাশকেন্দ্র নালন্দা। নালন্দার লক্ষ্য শিশুচিত্তে উদ্ভাবন-মনস্কতা ও বিচারবোধ উস্কে দেওয়া, শিশুর গ্রহণ ও ধারণক্ষমতা বৃদ্ধি, নির্দ্বিধায় নিঃসংকোচে প্রশ্ন করার পরিসর সৃষ্টির মাধ্যমে তার আগ্রহকে সদাজাগ্রত রাখা। শিশুর আগ্রহ ছোটে আনন্দের দিকে। নালন্দার সকল দায়িত্বপ্রাপ্ত মানুষ শিশুদের অনুক্ষণ আনন্দের উৎস ও সঙ্গী। পৃথিবীর বিভিন্ন দেশের প্রচলিত শিক্ষা পদ্ধতি থেকে মানবিক, প্রকৃতিবান্ধব এবং বৈজ্ঞানিক দিকগুলো পর্যালোচনা করে, বাঙালি ও বিশ্বসংস্কৃতির অন্তরঙ্গ সম্মিলন ঘটিয়ে পাঠক্রম ও শিক্ষা পদ্ধতি নির্ধারণ ও অনুসরণের চেষ্টা চলছে নালন্দায়।

 

নালন্দা: ভবন-১ (ছায়ানট সংস্কৃতি-ভবন, ধানমন্ডি)

প্রাক-প্রাথমিক (অঙ্কুর, কিশলয়, মঞ্জরী) : প্রভাতি ও দিবা শাখা 

প্রাথমিক (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) : প্রভাতি শাখা

বয়সসীমা: অঙ্কুর (৩+), কিশলয় (৪+), মঞ্জরী (৫+), প্রথম (৬+),  দ্বিতীয় থেকে পঞ্চম: শ্রেণি অনুযায়ী 

 

নালন্দা: ভবন- (অপালা-ভবন, বড় মনোহরিয়া, কেরানীগঞ্জ)

প্রভাতি শাখা:

প্রাক-প্রাথমিক (অঙ্কুর, কিশলয়, মঞ্জরী

প্রাথমিক (প্রথম থেকে পঞ্চম শ্রেণি

মাধ্যমিক (ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত

বয়সসীমা: অঙ্কুর (৩+), কিশলয় (৪+), মঞ্জরী (৫+), প্রথম (৬+), দ্বিতীয় থেকে নবম: শ্রেণি অনুযায়ী

 

অনলাইন আবেদন প্রক্রিয়া:

পদ্ধতি ১: www.nalonda.org অথবা www.chhayanaut.org ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম পূরণ

পদ্ধতি ২: ভবন-১ ও ভবন-২ এ এসে নালন্দার সহযোগিতা নিয়ে ফর্ম পূরণ

পদ্ধতি ৩: কার্যালয়ে যোগাযোগ করে ফর্মের হার্ডকপি সংগ্রহ 

 (যোগাযোগ: ছায়ানট ভবন- 01795760376অপালা ভবন- 01771778737)

 

অনলাইন ফর্ম পূরণের জন্য প্রয়োজন:‌

১. শিশুর এক কপি পাসপোর্ট সাইজের ছবি

২. প্রকৃত জন্মতারিখ নির্দেশক নথি (টিকার কার্ড/ হাসপাতালের জন্মসনদ/ জন্মনিবন্ধন)

৩. শিশুর রক্তের গ্রুপ 

 

আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য:

প্রক্রিয়া-১

ক. অনলাইনে ফর্ম পূরণ করে ‘সাবমিট‘ করার পর অভিভাবক একটি ফর্ম নম্বর পাবেন তাঁর কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে এবং এসএমএস এর মাধ্যমে।

অনলাইন ফর্ম পূরণের সময়  প্রয়োজনীয় সহযোগিতা: 01712133253  সময়: সকাল ৯:০০ থেকে বিকেল ৪:০০ (ফর্মের তথ্য নির্ভুল দেওয়ার জন্য প্রয়োজনে কথা বলে নিতে পারেন)

খ. ফর্মের মূল্য (৪০০ টাকা) পরিশোধ প্রক্রিয়া:

      বিকাশ এর পেমেন্ট অপশন ব্যবহার করে এই বিকাশ নম্বরে 01778681980 (রেফারেন্স নম্বর হিসেবে প্রাপ্ত ফর্ম নম্বর ০২৬**** উল্লেখ করে ৪০০ টাকা জমা দিতে হবে। 

গ.  নালন্দার প্রকাশনা ‘উদ্‌গম’ শিশু-শিক্ষা ভাবনা ও ‘ছায়ানট পরিচিতি’ অভিভাবককে শিশুর সাক্ষাৎকারের দিন দেওয়া হবে। 

প্রক্রিয়া-২

ক. ফর্ম পূরণে নালন্দার সহযোগিতা নেবার ক্ষেত্রে নিম্নোক্ত সময়ে কার্যালয়ে আসতে হবে।

সময়: ৮:৩০-১০:৩০ রবিবার থেকে বৃহস্পতিবার (ছুটির দিন ব্যতীত)

খ. ফর্মের মূল্য বিকাশের মাধ্যমে (প্রক্রিয়া-১ এ উল্লিখিত প্রক্রিয়ায়) জমা দিতে হবে।   

প্রক্রিয়া-৩ 

ক. ফর্মের হার্ডকপি সংগ্রহ করে তথ্য পূরণ করতে পারবেন।

খ. হার্ডকপি নেওয়ার সময়ই ফর্মের মূল্য বিকাশের মাধ্যমে (প্রক্রিয়া-১ এ উল্লিখিত প্রক্রিয়ায়) জমা দিতে হবে। 

গ. ফর্মে অবশ্যই শিশুর পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

 

কার্যালয়ে ভর্তি সংক্রান্ত সেবা প্রাপ্তির সময়:

নালন্দা: ভবন- (ছায়ানট সংস্কৃতি-ভবন, ধানমন্ডি)

রবিবার থেকে বৃহস্পতিবার (ছুটির দিন ব্যতীত)

সকাল ৮:১৫ থেকে ১০:০০,       দুপুর ১২:৩০ থেকে ২:০০ এবং         বিকেল ৩:০০ থেকে ৫:৩০ পর্যন্ত

নালন্দা: ভবন- (অপালা-ভবন, বড় মনোহরিয়া, কেরানীগঞ্জ)

রবিবার থেকে বৃহস্পতিবার (ছুটির দিন ব্যতীত)

সকাল ১০:৩০ থেকে ১২:৩০    বিকেল ৩:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত

প্রয়োজনে যোগাযোগ করুন: 01795760376 নম্বরে (উল্লিখিত সময়ে)

 

নির্বাচন প্রক্রিয়া:

ধাপ ১: · অঙ্কুর থেকে প্রথম শ্রেণি: দৈবনির্বাচন (লটারি)

         · দ্বিতীয় থেকে নবম শ্রেণি: লিখিত পরীক্ষা (আসন সংখ্যার চেয়ে নির্বাচিত শিক্ষার্থী সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে নির্বাচন)

ধাপ ২:  অভিভাবক এবং নালন্দার দ্বিপাক্ষিক আলোচনা, শিশু সাক্ষাৎকার এবং অভিভাবক সাক্ষাৎকার (বাবা-মা’র উপস্থিতি আবশ্যক)।

 

যোগাযোগ:

             ভবন – ১: ছায়ানট সংস্কৃতি-ভবন, বাড়ি ৭২, সড়ক ১৫এ, ধানমন্ডি আ/এ, ঢাকা।

              মোবাইল: 01795760376 (কার্যালয়, ছায়ানট ভবন)

             ভবন – ২:  অপালা ভবন, ১৬১/১, বড় মনোহরিয়া, ওয়ার্ড ৮, তারানগর ইউনিয়ন, কেরানীগঞ্জ।

              মোবাইল: 01771778737 (কার্যালয়, অপালা-ভবন) 

              ই-মেইল: admission2003n@gmail.com

কর্তৃপক্ষ, নালন্দা

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ফর্মের প্রয়োজনীয় তথ্য নির্ভুল হওয়া আবশ্যক। ফর্মের কোনো অংশ বুঝতে অসুবিধা হলে 01712133253 এই নম্বরে যোগাযোগ করুন, সময়: সকাল ৯:০০ থেকে বিকেল ৪:০০।